ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নির্বাচিত হলেন রাহেলা জাকির

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন নারীনেত্রী রাহেলা জাকির।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তৌফিকা রশিদ, পরিচালক কে এম তৌহিদুল ইসলাম, মতিয়ার রহমান, মো. আশরাফ হোসেন আনসারী (বিপ্লব), সৈয়দ মনিরুজ্জামান, এসএম ফাহাদুল ইসলাম ও মোসা. নিলুফা ইয়াসমিন খানম।

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড নির্বাচন পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী ও বাসাইল উপজেলা সমবায় অফিসার মীর মইনুল হোসেন। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ কমিটির সদস্যদের নির্বাচিত ঘোষণা করেন।

সোমবার টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোডের টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা বক্তব্যে রাহেলা জাকির বলেন, সমবায়ীদের সম্পদ রক্ষা করা হবে এবং তা আরো বৃদ্ধি করার চেষ্টা করা হবে। এই পরিষদ সততার সাথে কাজ করবে। এই পবিত্র আমানত রক্ষা করা হবে। সমবায়ই পারে রাষ্ট্রের অর্থনীতিতে অংশগ্রহণ করতে। রাষ্ট্রের যে অর্থের চাকা ঘুরে সেটা সমবায় সমিতির জন্য ঘুরে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৯ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ৮ও ৯ অক্টোবর নির্বাচনী মনোনয়নপত্র বিতরণ করা হয়। ১০ অক্টোবর জমা নেয়া হয়। ১৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১৯ ও ২০ অক্টোবর প্রাথমিক কোন খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোন প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে কোন আপত্তি কিংবা বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর আপিল দাখিল। ২১ থেকে ২৩ অক্টোবর আপিলের শুনানি দাখিল ও রায় ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ও ২৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা করা হয়।

এম.কন্ঠ/ ১১ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন