সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ বাতেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীসহ আরো অনেকে।
এম.কন্ঠ/ ০৯ নভেম্বর /এম. টি

























