টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি সাতিলের মিছিল ও সমাবেশ
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি খন্দকার আহমেদুল হক সাতিলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিলের উদ্যাগে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে পুনরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে এসে শেষ হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি’র লিফলেট বিতরণ করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার মানুষজন অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় বিএনপির টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে।
এম.কন্ঠ/ ০৮ নভেম্বর /এম. টি






















