ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ-কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সভা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কা, ঝরল ভ্যানচালকের প্রাণ বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবসে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ ঘাটাইলে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা যোগদান না করায় ভোগান্তি ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অভিযোগে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের ছয়আনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, টাঙ্গাইলের কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে রং মেশানো মথ বীজ এনে বিভিন্ন বাজারে বিক্রি করছে। এমন অভিযোগে শহরের ছয়আনী বাজারে অভিযান পরিচালনা করে প্রমাণও পেয়েছি। পরে যৌথভাবে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, যে সব ডাল বিক্রি করেছেন, তা ফেরত এনে যেখান থেকে ক্রয় করেছেন, ব্যবসায়ীরা সেখানে ৪৮ ঘন্টার মধ্যে ফেরত দিয়ে মেমো দেখাতে বলা হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে ক্ষতিকর কেমিক্যাল মেশানো, নকল ভেজাল খাদ্য বিক্রির বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন