ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল-৪ মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে মশাল মিছিল টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে হানাহানি বন্ধসহ মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবেনা-টুকু ঘাটাইলে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা ঘাটাইলে বেগম রোকেয়া দিবস পালিত বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে আলমগীরের আর্থিক সহায়তা প্রদান টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

বিএনপি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নে কাজ করে যাচ্ছে-টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা দূর্গা পূজা উৎসব যাতে সুন্দরভাবে উদযাপিত হয় সেজন্য বিএনপি রাস্তায় যানজটমুক্ত রাখাসহ বিভিন্ন পদেক্ষপ গ্রহণ করেছিল। এ দেশটা আমাদের তাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এদেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি শনিবার রাতে কালীপুর শ্রী শ্রী রামগোপাল বিগ্রহ আশ্রমের বার্ষিক কীর্তন উৎসবে কথা বলেন।

তিনি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো যাবে না। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় সেই লক্ষে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। তিনি মন্দিরের চারপাশে বাউন্ডারি দেওয়াল ও একটি পুকুর ভরাট করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলে কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ আল কাফি, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, বর্তমান আহবায়ক দুর্জয় হোড় শুভ, পার্কবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জোয়াহের আলী, কালীপুর শ্রী শ্রী রামগোপাল বিগ্রহ আশ্রমের সাধারণ সম্পাদক সন্তোষ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক পলাশ কর্মকার, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক শাকিলুর রহমান শাওন, সদর উপজেলা পূজা উৎযাপন কমিটির সদস্য রাম কর্মকার প্রমূখ।

এম.কন্ঠ/ ০২ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন