দিঘুলীয়ায় ফরহাদ ইকবালের মতবিনিময় সভা
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের দিঘুলীয়া এলাকায় ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, বিএনপির গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কখনও দিনের ভোটকে রাতে সমর্থন করে না। তাই দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি। এছাড়াও বিএনপির কোন নেতা কর্মী চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়িত নয়। তাই আগামীতে দেশে টেকসই উন্নয়ন করতে বিএনপির সাথে থাকার জন্য সাধারণ মানুষদের আহ্বান করেন তিনি।
টাঙ্গাইল শহর বিএনপির সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম রহিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী।
এম.কন্ঠ/ ০১ নভেম্বর /এম. টি























