ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

এবার অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি করলেন বিএনপির নেতা টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রোববার রাতে টাঙ্গাইল সদর থানায় নিজে বাদি হয়ে জিডি করেন।

জিডির কাগজে উল্লেখ করা হয়, রোববার দিবাগত রাত তিনটার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় নিজ বাসায় অবস্থানকালীন সময়ে তার হোয়াটঅ্যাপে একটি অডিও বার্তা আসে। এতে দেখা যায়, দৈনিক বাংলা সময়ের সাংবাদিক পরিচয়ধারী জসিম হত্যার কথিত বাদিকে উদ্দেশ্যমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্য আদায় করে একটি অডিও রেকর্ড করা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে এ ব্যপারে নিয়মিত মামলা করা হবে বলে সাধারন ডায়েরিতে উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু।

অজ্ঞাত এক নারীকে হত্যা মামলার বাদি সাজিয়ে শেখানো বক্তব্য রেকর্ড করে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় টুকু সমর্থকদের মাঝে মারাত্মক ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

নেতাকর্মীদের দাবি, সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ইতিপুর্বেও স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনা চালায়। তিনি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করছেন।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন