ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী

টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদের ব্যতিক্রমী রিকশা র‌্যালি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের উদ্যাগে ব্যতিক্রমী রিকশা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের মাঠ থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে অংশগ্রহণকারী রিকশা চালক রমজান আলী বলেন, আনন্দ উৎসাহ নিয়ে ফরহাদ ইকবালকে ভালবেসে নিজ উদ্যোগে রিকশা নিয়ে র‍্যালীতে অংশ নিয়েছি।

জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, এটি রিকশা চালকরা আয়োজন করেছে আমাকে ভালবেসে। মেহনতি মানুষদের ভালবাসার এই ঋণ শোধ করার নয়। বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামের কারণে চরাঞ্চলের মানুষ আমাকে পছন্দ করে। এসময় সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন