ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে সাতিলের নির্বাচনী শোডাউন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিলের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে গণমিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, জেলা সদর রোড হয়ে পুনরায় কলেজ মোড় গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মধ্যে দিয়ে শেষ হয়।

এ ছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি’র লিফলেট বিতরণ করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার মানুষজন অংশগ্রহণ করে।

হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে শহরের সড়কে আহমেদুল হক সাতিলের পক্ষে ও ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে। মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়।

এম.কন্ঠ/ ২৬ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন