ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী নির্মাণ শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন ঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান

নাগরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশির গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশির গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) নাগরপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক।

নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকরের সভাপতিত্বে ওই গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ।

এরআগে এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিকের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২০ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন