ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে সর্প দংশন প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:১৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

সর্প দংশন প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সার্কিট হাউজে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সার্কিট হাউজে বন বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ আবু সাঈদ। তিনি সর্প দংশনের পর করণীয়, দ্রæত চিকিৎসার প্রয়োজনীয়তা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে সর্প দংশনে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারান। সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণই মৃত্যুহার কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

কর্মশালায় স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, জেলার সকল প্রাথমিকের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচকরা সর্প দংশনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও সঠিক তথ্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এম.কন্ঠ/ ১৯ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন