সর্বশেষ
টাঙ্গাইলে ১৪ দিন ব্যাপী আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
টাঙ্গাইলে উপজেলা-থানার ১৪দিন ব্যাপী আনসার ৩য় ধাপের মৌলিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে এ প্রশিক্ষন আয়োজন করা হয়।
টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম অনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণকালে বলেন, আনসার বাহিনী দেশের জনসেবায় কাজ করে যাচ্ছে। এ বাহিনীর সদস্যরা জাতীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, ব্যাংক, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, ও দেলদুয়ার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হাসানুল নবীন। প্রশিক্ষনে জেলা ৬টি উপজেলা থেকে ১’শ ৪২ জন আনসার সদস্য অংশ নেয়।
এম.কন্ঠ/ ১৯ অক্টোবর /এম. টি






















