টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঘোষিত রোববারের বিক্ষোভ সমাবেশ স্থগিত
টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি বলেন, টাঙ্গাইলের গালা আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোনে জানিয়েছেন যে, যৌন নিপীড়ক শিক্ষক আশফাকুর রহমান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।আগামীকাল সকালে তা প্রকাশ করা হবে।
কিন্তু এটাই প্রথম নয়—এর আগেও একই অপরাধে তাকে একাধিকবার বরখাস্ত করা হলেও, পরবর্তীতে পুনরায় পাঠদানের সুযোগ দেওয়া হয়েছে।
ফলাফল আমরা সবাই দেখেছি—তার চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি। বরং সম্প্রতি আরেক নারীকে যৌন নিপীড়নের মাধ্যমে সে তার বিকৃত মানসিকতার পুনরাবৃত্তি ঘটিয়েছে।
সেই প্রেক্ষিতে, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলা রোববারের ঘোষিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করছে।
তবে আমাদের অবস্থান স্পষ্ট —যে শিক্ষক বারবার যৌন নিপীড়নের মত অপরাধ করে, তাকে সাময়িক নয়, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। যে শিক্ষক নিজের চরিত্র ঠিক রাখতে পারে না, সে শিক্ষার্থীদের চরিত্র গঠনের যোগ্য নয়।
আমরা দাবি জানাচ্ছি—নিপীড়ক আশফাকুর রহমান বাবুকে।স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। বিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করে তা কার্যকরভাবে চালু করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্বাস করে—শিক্ষাঙ্গনে যৌন নিপীড়কদের কোনো স্থান নেই। শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।
এম.কন্ঠ/ ১৮অক্টোবর /এম. টি






















