টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনকে সমর্থন দিয়েছেন দেলদুয়ার উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা করে এ তথ্য নিশ্চিত করেছেন হামিদুল হক মোহনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
হামিদুল হক মোহনসহ নেতা কর্মীরা জানান, টাঙ্গাইলের অতি কাছে উপজেলা দেলদুয়ার ও নাগরপুর। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশকেও এই উপজেলায় উন্নয়নের ছোয়া লাগেনি। তাই উন্নয়নে স্বার্থে মানুষের কল্যাণে কাজ করার মত নেতা হামিদুল হক মোহনকে প্রয়োজন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ সকল বিষয়ে উন্নয়ন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চানখা, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্বর, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেলসহ ইউনিয়ন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১১ অক্টোবর /এম. টি






















