ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার

ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে..মৎস উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রতি বছরের মত এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত। আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা আসছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।

বুধবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দূর্গা মন্দিরে পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন- ইলিশ মাছ কম আহরনের মূল কারন হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারনে এ বছর আমরা একটু বেশি সর্তক থাকবো। আশা করছি এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারবো।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বলেছেন, সংস্কৃতি ধ্বংস করা যাবেনা এবং কোন অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে সংখ্যা লুঘু শব্দটাই তো একটা রাজনীতি ঐক্যের বিপরীতে এটা দাড়ায়, আমরা একতার কথা বলতে এসেছি সকল সংস্কৃতিকে ভালোবেসি এই দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি। এউ সরকার সব সময় চায় যেন কোন উৎসবেই যেন কোন শৃঙ্খলা নষ্ট না হয়।

মন্দির পরিদর্শনে আরো আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের এম্বাসীর ডিপুটি হেড অফ মিশন দিপক ইলমার, আনসারের ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান।

এম.কন্ঠ/ ০২ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন