সর্বশেষ
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
টাঙ্গাইলের গোপালপুরে ছাগল আনতে গিয়ে খাতেমন (৫৫) নামে এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তাঁর সঙ্গে থাকা ৩টি ছাগল ট্রেনের চাকায় দ্বিখন্ডিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হেমনগর রেলওয়ে স্টেশনের অদূরে ভোলারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ভোলারপাড়া গ্রামের শমসের আলীর স্ত্রী।
জানা যায়, যমুনা সেতু প‚র্ব পাড় থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী যাচ্ছিল। হেমনগর রেলওয়ে স্টেশনের অদূরে ভোলারপাড়া গ্রামে মাঠ থেকে ৩টি ছাগল নিয়ে ওই বৃদ্ধা রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই খাতেমন ও তিনটি ছাগল দ্বিখন্ডিত হয়ে মারা যায়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিআরপি পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
এম.কন্ঠ/ ০১ অক্টোবর /এম. টি






















