সর্বশেষ
গোপালপুরে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হেমনগর তদন্ত ফাঁড়ির পুলিশ নতুন ভোলারপাড়া এলাকায় জহুরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
হেমনগর তদন্ত ফাঁড়ির এসআই আল আমিন ও এএসআই শরিফের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হেমনগর কলেজ মোড় এলাকার শুকুর আলীর ছেলে মিজান (২৭), শিমলাপাড়া গ্রামের হবু শেখের ছেলে সেলিম (২৮) এবং নতুন ভোলাপাড়া গ্রামের মৃত মান্নান শেখের ছেলে জহুরুল (২৫)। তারা সবাই হেমনগর ইউনিয়নের বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এম.কন্ঠ/ ০৬ নভেম্বর ২০২৬/এম. টি























