গোপালপুরে দুই দিনে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা
টাঙ্গাইলের গোপালপুরে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) গোপালপুর পৌর শহরের হেমনগর রোডের মধুবন আবাসিক এলাকায় এবং শনিবার (৭ নভেম্বর) নগদা শিমলা ইউনিয়নের চর চতিলা আলিম মাদরাসা মাঠে পৃথকভাবে এ কার্যক্রম পরিচালিত হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইউএসএ ও হিউম্যানাটির অর্থায়নে এবং এইচএম বিডি ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘ক্লিনিক অন হুইলস’ শীর্ষক এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
দুই দিনের ক্যাম্পে চারজন চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হিউম্যান কনসার্ন ইউএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুম মাহবুব বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই মানবিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এম.কন্ঠ/ ০৮ নভেম্বর ২০২৬/এম. টি

























