ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের বার্তা ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে সদর উপজেলা করটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নগর জালফৈ এলাকায় জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মাস্টার।

জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সিয়াম প্রমুখ।

পরে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের সুস্থতার জন্য দোয়া করা হয়।

এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন