ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

এনসিপি’র সদস্য সচিব আক্তারের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আক্তার হোসেনের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ম

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সাবেক সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, এনসিপি’র টাঙ্গাইল সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, মির্জাপুর উপজেলা প্রধান সমন্বয়কারী মাসুদ, দেলদুয়ার উপজেলা প্রধান সমন্বয়কারী উর্মি আক্তার, কালিহাতী উপজেলা সমন্বয়কারী রাসেল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র টাঙ্গাইল জেলা শাখা যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও বিরোধী কণ্ঠকে দমন করতে প্রবাসেও সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। হামলাকারীদের গ্রেফতার ও বিচার না হলে আন্দোলন আরও তীব্রতর হবে। তবে সরকার তাঁর সফর সঙ্গীদের প্রটোকল বা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সেটি খুবই নিন্দা সূচক। এর দায় ভার সরকার এড়াতে পারে না। কারণ তাঁরা আওয়ামী গণহত্যাকারীদের যথাযথভাবে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে পারেনি। তাই আজকে এই উদ্বত আচরণ করার সাহস পাচ্ছে।

এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন