টাঙ্গাইলে দুইদিনব্যাপি গাভী খামারীদের প্রশিক্ষণ শুরু
টাঙ্গাইলে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপি খামারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এই প্রশিক্ষনের আয়োজন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান।
সদর উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কমকর্তা ডা. মো. শহীদুল আলম, দৈনিক মজলুমের কন্ঠের সহকারী সম্পাদক এস এম আওয়াল মিয়া ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন।
এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহীন আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদ তালুকদার ও সিইএ মো. ইব্রাহিম খান বাদশা। দুই দিনব্যাপি প্রশিক্ষণে সদর উপজেলার ২৫ জন গরুর খামারী অংশ নেন।
এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর /এম. টি






















