টাঙ্গাইলে পৃথক ধর্ষণ মামলায় দুই অভিযুক্ত গ্রেপ্তার
কুড়িগ্রামের রোমারীতে বিধবাকে ধর্ষণ ও গাজীপুরের শ্রীপুরের গার্মেন্টর্স কর্মীকে ধর্ষণ মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, টাঙ্গাইলের ঘাটাইল উত্তরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. রাসেল (২৪) ও কুড়িগ্রামের রোমারীর খেওয়ার চর গ্রামের মৃত ওসমান গনি ছেলে মো. শাহজাহানন আলী (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, অভিযুক্ত শাহজাহান আলী ও ভুক্তভোগী নারী একই এলাকার। সাত বছর পূর্বে ও নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে বিয়ের প্রলোভন ও কুপ্রস্তাব দিতো শাহজাহান। বিষয়টি পরিবারের সদস্যদের জানান ওই নারী।
পরে শাহজাহান আলী ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে হুমকি ধামকি ও ক্ষতি করার চেষ্টা করে। এক পর্যায়ে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শাহজাহান আলী ওই নারী ঘরে প্রবেশ করে জোড় পূর্বক ধর্ষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পরে। চলতি বছরের ৯ জুলাই ওই নারী বাদি হয়ে শাহজাহানের বিরুদ্ধে রোমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। রোববার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘাটাইল শহিদ সালাউদ্দিন সেনানিবাসের মসজিদের পাশ থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।
এ দিকে গাজীপুরের শ্রীপুরে ভুক্তভোগী নারীর সাথে অভিযুক্ত রাসেল গার্মেন্টসে চাকরি করতেন। ফলে রাসেল ভুক্তভোগীর বাসায় যাতায়াত করতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ওই নারীর সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক করেন রাসেল।
চলতি বছরের ১০ জুলাই বিকেলে ওই ভুক্তভোগী নারীকে রাসেল জোড়পূর্বক ধর্ষন করেন। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে ২ আগস্ট শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রোববার রাতে ঘাটাইলের প্যাচের আটা রসুলপুর গ্রাম থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে দুই জনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম.কন্ঠ/ ২২ সেপ্টেম্বর /এম. টি
























