ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল ঘাটাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় ঘাটাইল থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, পূজা মন্ডবগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি পূজা মন্ডবে পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন থাকবে এছাড়াও প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম থাকবে, যদি কোন মন্ডবে মাদকাসক্ত কাউকে পাওয়া যায় তাকে ছাড় দেওয়া হবে না, আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র না বাজানোর অনুরোধ করেন তিনি।

ঘাটাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সজল খান এর উপস্থাপনায় আরোও বক্তব্য রাখেন সাগরদিগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল ইসলাম, ধলাপাড়া পুলিশ ফাড়িঁ ইনচার্জ মো. মাহফুজ আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সহ-সভাপতি প্রণতী রায় চৌধুরী, সহ-সভাপতি কার্তিক দত্ত, পূজা উদযাপন ফন্ট ঘাটাইল শাখার আহ্বায়ক গোপাল চন্দ্র গুহ রায় ও সদস্য সচিব অরণ জ্যোতি সান্যাল।

মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, উপজেলায় ৭১ টি পূজা মন্ডবে যাতে ভালোভাবে ও সুন্দর পরিবেশে সম্পূর্ণ হয় সেজন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে, পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় যেভাবে সহযোগিতা করছেন আশা করি পূজা শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২১ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন