ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

টাঙ্গাইলে দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসব। রোববার সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পূজা সংসদ মন্দিরে মহালয়া অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু হল।

মহালয়া উদযাপন কমিটি ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোট জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্ডি পাঠের মধ্যদিয়ে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। চন্ডীপাঠের মধ্যমে মর্ত্যেলোকে দেবী দুর্গাকে জানানো হয় আহ্বান। এরপর সমবেত কন্ঠে গাওয়া হয় দেবী দুর্গার আগমনী সঙ্গীত।

আগমনী সঙ্গীত শেষে অনুষ্ঠিত হয় আগমনী নৃত্য। শিল্পীদের অংশগ্রহনে আগমনী সঙ্গীত ও আগমনী নৃত্যের মাধ্যমে দেবী দুর্গাকে মত্যে আসার আহ্বান জানানো হয় । পরে অনুষ্ঠিত হয় মহিষাসুর মর্দিনী মঞ্চ নাটক।

এই নাটকের মাধ্যমে শিল্পীরা ফুটেয়ে তোলেন অমরত্ব লাভের মধ্যদিয়ে স্বর্গলোকে মহিষাসুরের অত্যাচার, দেবী দূর্গার আভির্ভাব ও মহিষাসুর বধের কাহিনী। সকল বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষ মহালয়ার অনুষ্ঠান উপভোগ করেন। মহালয়া অনুষ্ঠানের পর পূজার্চ্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এম.কন্ঠ/ ২১ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন