বিগত ১৭ বছর এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি…শাহীন
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেছেন, ১৯৫২ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের এদেশের সাধারণ মানুষের গুরত্বপূর্ণ অবদান রয়েছে। তবে বিগত ১৭ বছর এদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। কারণ ফ্যাসিস্ট হাসিনা সরকার দিনের ভোট রাতে করেছে। বর্তমান যে সরকার দায়িত্ব পালন করছেন, তিনিও ২৪ এর জুলাই অভ্যত্থানের ফসল। যেখানে ছাত্র জনতা শ্রমিকসহ সকল শ্রেণীর মানুষের অবদান রয়েছেন।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের এনায়েতপুর ঠাকুরবাড়ী মাঠে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ইতিমধ্যে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে ঘোষণা করেছেন। সেই জাতীয় নির্বাচনী টাঙ্গাইল-৫ (সদর) আসনে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আমার বাবা জেলা সদর ওয়ার্ডের সমান্বিত কাউন্সিলর ছিলেন। তারপর ওয়ার্ড ভাগ হলেও আমি আপনাদেরই সন্তান। আগামী নির্বাচনে আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।
শহর বিএনপির যুগ্ম সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাব হোসেন আলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব কেএম তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, শহর বিএনপির সহ-সভাপতি শফিকুজ্জামান পিনু প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২০ সেপ্টেম্বর /এম. টি













