টাঙ্গাইলে আবুবকর খান ভাসানীর ১৩ তম ওফাতবার্ষিকী ও স্মরণসভা
টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ পুত্র আবুবকর খান ভাসানীর ১৩ তম ওফাতবার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের সন্তোষ এলাকায় মাওলানা ভাসানীর দরবার হলে খোদা-ই-খেদমতগার ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবুবকর ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে মওলানা ভাসানী-আবুবকর ভাসানী মুরিদান-অনুসারী সংঘ, ন্যাপ ভাসানী, খোদা-ই-খেদমতগার, ভাসানী পরিষদ ও মওলানা ভাসানী কৃষক সমিতির সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাইলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, ন্যাপ ভাসানীর যুগ্ম মহাসচিব মহাসচিব রুবেল সরকার জুয়েল, মুরিদান সংস্থার সম্পাদক আবু ছাইদ আজাদ, ন্যাপ ভাসানী কুড়িগ্রামের সভাপতি সেলিম খান, প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাতীয় কৃষক শক্তি ও ভাষানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, সিপিবি জেলার সেক্রেটারি ওহেদুজ্জামান মতি, মওলানা ভাসানী আদর্শ কলেজের প্রিন্সিপাল মো. দেলোয়ার হোসেন, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, ন্যাপ ভাসানীর যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট সরিফুল ইসলাম বিপ্লব’সহ অসংখ্য ভক্ত অনুরাগী ও পরিবারের অন্যান্য সদস্যগণ।
এম.কন্ঠ/ ১৮ সেপ্টেম্বর /এম. টি













