ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবণের সামনে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন অপরাধতত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাশিফ আহমাদ প্রমুখ। এ সময় বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংগ্রাম করে আসছি। আমাদের সুস্পষ্ট দাবিগুলো হচ্ছে, গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেনি। আমরা গত রোববার পর্যন্ত সময়সীমা দিয়েছিলাম। প্রতিবারের মতো এবারও প্রশাসন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।

বক্তারা আরও বলেন, পূর্ব ঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে আমরা আজ মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হয়েছি। এই কর্মসূচি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবিতে আমাদের দৃঢ় অবস্থানের প্রকাশ। সেই সাথে আমরা আপনাদের একটি সুসংবাদ দিতে চাই যে, আমরা খুব শিগগিরই ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলনের পরিকল্পনা করছি। যেখানে ক্যাম্পাসের সকল রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারন শিক্ষার্থীর সমন্বয়ে মাকসুর রূপরেখা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। আমরা খুব দ্রুতই এই সম্মেলন আয়োজক কমিটি গঠন করে শিক্ষার্থীদের নিকট প্রকাশ করব ইনশাআল্লাহ।

এম.কন্ঠ/ ১৬ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন