ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল যৌনপল্লী থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

এর আগে গত বছরের ২ অক্টোবর রাতে শহরের বেবীস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিলো র‌্যাব। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে।

এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হয়। পরে লাল মিয়া বাদি হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন