ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে ব্যবসায়ী, ফার্মেসী ও ক্লিনিক মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ী, ফার্মেসী ও ক্লিনিক মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে নানা বিষয়ে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পার্কবাজার ও সাবালিয়া এলাকায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, পার্ক বাজারে অতিরিক্ত দামে ডিম বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ১ ফার্মেসী মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শহরের সাবালিয়া এলাকায় আদর্শ ক্লিনিককে ১০ হাজার টাকা ও ল্যাবজোন হাসপাতাল এন্ড হরমোন সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়। অপর দিকে কাঁচা বাজারে সবজি ও কাঁচা মালামালের দাম সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানে সহযোগীতা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রশিদ ও টাঙ্গাইল ক্যাম্পের সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সদস্যরা।

এম.কন্ঠ/  ০৯ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন