ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

আনসার বাহিনী দেশে জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে…রেজাউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম বলেছেন, আনসার বাহিনী দেশে জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে। তারা আজ সংসদ নির্বাচনসহ সড়ক, ব্যাংক ও বিভিন্ন ধর্মীয় উৎসবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

সোমবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিন ব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, যে যত প্রশিক্ষণ গ্রহণ করবে, সে তত বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে।

শেষে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন, প্রশিক্ষণ কর্মকর্তা ইয়াকুব আলী, প্রশিক্ষক একেএম জাকিরুল হক ও বাশির উদ্দিন। প্রশিক্ষণে জেলার ৬ টি উপজেলা হতে ১৫৫ জন আনসার সদস্য অংশ নেয়।

এম.কন্ঠ/  ০৮ সেপ্টেম্বর /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন