ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:১৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত একটার দিকে এ হামলা চালানো হয়।

বাসার কেয়ার টেকার রাজু মিয়া জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০/১৫ জন দুর্বৃত্তরা বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেইট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাংচুর করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এম.কন্ঠ/  ০৭ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন