ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইল শহরের খাল উদ্ধার ও ভাসানী হল সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল শহরের শ্যামাপদ খাল পুনরুদ্ধার, ভাসানী হল সংস্কারসহ সকল ঐতিহ্য রক্ষা এবং সকল দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সভাপতি হামিদুল হক মোহন, টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক রাজ্য প্রমুখ।

বক্তারা বলেন, জেলার সকল প্রকার অন্যায় অনিয়ম, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে হবে। এছাড়াও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা করুন, খাল-বিল-জলাধার দুষণ ও দখলমুক্ত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে শ্যামাপদ খাল পুনরুদ্ধার, ভাসানী হল সংস্কারসহ সকল ঐতিহ্য রক্ষার করতে হবে। এছাড়াও জনস্বার্থে প্রশাসনের সকল কর্মকর্তাকে কাজ করার আহ্বান করেন বক্তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এম.কন্ঠ/  ০৩ সেপ্টেম্বর /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন