ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা ও ৯৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ মাদক কারবারি চাচা ভাতিজাকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে প্রায় ২৩ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে মাগুরার মোহাম্মদপুরের মো. শহিদুল্লাহ ছেলে ট্রাক চালক মো. শাহীন আলম ও একই গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে হেলপার রবিউল ইসলাম। সম্পর্কে তারা চাচা ভাতিজা।

মঙ্গলবার রাতে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মির্জাপুরের জহুরবাড়ি তিন রাস্তার মোড় থেকে বালুবাহী ট্রাক থেকে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ শাহীন আলম ও রবিউল ইসলামকে আটক করা হয়। যার বাজার মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও মহাসড়কের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় ট্রাক থেকে পরিত্যাক্ত ৯৪ পিস অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ৮২ হাজার টাকা।

পরে তাদের বিরুদ্ধে মির্জাপুর ও সদর থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সোমবার রাতে শহরের পার্ক বাজারে অভিযান চালিয়ে দুই হাজার ৬৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোন্নাফ মন্ডল নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এম.কন্ঠ/  ০৩ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন