ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ-কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সভা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কা, ঝরল ভ্যানচালকের প্রাণ বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবসে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ ঘাটাইলে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা যোগদান না করায় ভোগান্তি ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

গোপালপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৭:৫৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে চলন্ত বাসের ধাক্কা খেয়ে পাকা সড়কে পড়ে মাথায় রক্তক্ষরণ হয়ে হায়দার আলী (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঐ বৃদ্ধ নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

জানা যায়, শালবন সুপার নামে ময়মনসিংহ জৈনাবাজার ভায়া ভালুকা ত্রিশাল (ময়মনসিংহ-জ ১১-০১৯৯) যাত্রীবাহী বাসটি ২০১ গম্বুজ মসজিদে যাচ্ছিলেন। পথে নবগ্রাম বাজারে মোড় ঘুরানোর সময় হায়দার আলী রাস্তা পার হতে গিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে পাকা সড়কে পড়ে যায়। এতে তার মাথা ফেটে রক্ত বের হতে দেখে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এম.কন্ঠ/  ০৩ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন