ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

নানা আয়োজনের মধ্যদিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:২৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

র‌্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকেলে ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। বহুল প্রচারিত এই মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মজলুমের কণ্ঠকে শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেসক্লারেব সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। শেষে ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে ৩১ পাউন্ডের কেক কাটেন অতিথিরা।

এ সময় জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে অতিথিরা পত্রিকাটির আরও সফলতা কামনা করেন।

এম.কন্ঠ/  ০২ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন