ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

দৈনিক মজলুমের কণ্ঠ ৩১ বছরে পদার্পণ, গোপালপুরে কেককাটা ও আলোচনা

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল থেকে প্রকাশিত বহুল প্রচারিত “দৈনিক মজলুমের কণ্ঠ” পত্রিকা ৩১ বছরে পদার্পণ উপলক্ষ্যে সোমবার বিকালে গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পত্রিকার গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে ও গোপালপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অটল শরিয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক শাহনুর আহাম্মেদ সোহাগ, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফরহাদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রুবেল আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, হাঁটি হাঁটি পা পা করে “দৈনিক মজলুমের কণ্ঠ” পত্রিকা ৩১ বছরে পদার্পণ করেছে। আমাদের মতো দেশে টাঙ্গাইল জেলায় একটি দৈনিক এত সময় ধরে টিকে আছে, এ এক বিরাট সাফল্য। বাংলাদেশে গণমাধ্যমকে অনেক চড়াই-উতরাই পার হয়ে এগোতে হয়। এ পত্রিকার ক্ষেত্রেও এ কথাটি প্রাসঙ্গিক। আমাদের মতো দুর্বল গণতন্ত্রে একটি দৈনিক পত্রিকার অব্যাহত প্রকাশ নিঃসন্দেহে প্রশংসনীয়। জনগণ আশা করে, পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসাবে মিডিয়া জগতে তার অবস্থান ধরে রাখবে।

আমরা চাই, “দৈনিক মজলুমের কণ্ঠ” যেন আমাদের কথাগুলো জনসমক্ষে তুলে ধরে। তাঁরা আরো বলেন, পত্রিকাটি প্রকাশনার শুরু থেকেই তাদের নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে। সব সময় অন্যায়, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস দেখিয়েছে। সত্য এবং অনুসন্ধান সাংবাদিকতা নব ধারা সৃষ্টি করেছে। পত্রিকার এই সাহসী অগ্রযাত্রা আরও শতবর্ষ ধরে প্রবাহমান থাকুক এই প্রত্যাশা এবং উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন তাঁরা ।

এ সময় দৈনিক প্রগতির আলো’র প্রতিনিধি কায়ছার মিয়া, ভোরেক ডাক প্রতিনিধি বিধান চন্দ্র, দৈনিক এশিয়া বাণী’র প্রতিনিধি নুরে আলম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দৈনিক মজলুমের কণ্ঠ’র উত্তরোত্তর সাফল্য, সার্বিক মঙ্গল কামনা এবং পত্রিকা সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রুপালী বাংলাদেশ পত্রিকার গোপালপুর উপজেলা প্রতিনিধি মুফতি শেখ মাহাদী হাসান শিবলী।

এম.কন্ঠ/  ০২ সেপ্টেম্বর /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন