ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

গোপালপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে জাহাঙ্গীর মন্ডল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল থেকে তাদের গ্রেপ্তার করে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালপুর উপজেলার সুজা মন্ডল (৩৫) এবং জামাল মন্ডল (৩০)। পরে তাদের গোপালপুর থানায় মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। বুধবার সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, চলতি বছরের ১ জুলাই রাতে জাহাঙ্গীর মন্ডল সোনামুই বাজার হতে সিএনজি যোগে ভূঞাপুরের উদ্দেশ্যে যাত্র শুরু করে। সে হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় পৌছা মাত্র দুর্ববৃত্তরা সিএনজির গতিরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জুলাই গোপালপুর থানায় হত্যা মামলা করেন।

এম.কন্ঠ/  ২৭ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন