ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

গোপালপুরে যুবদল নেতাকে থাপ্পরের ঘটনায় এসআই প্রত্যাহার

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে যুবদল নেতাকে ডেকে নিয়ে থাপ্পর দিয়ে কানের পর্দা ফাটানোর ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) রাসেলকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। মঙ্গলবার রাতেই অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) রাসেলকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আমিনুল ইসলাম উপজেলার আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানার ওসির কক্ষে স্থানীয় একটি জমি সংক্রান্ত ঘটনা নিয়ে বিএনপি নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক বসে। সেখান থেকে যুবদল নেতা আমিনুল ইসলাম ও এসআই রাসেলকে বের করে দেয়া হয়। রাসেল অন্য একটি কক্ষে আমিনুলকে নিয়ে থাপ্পর দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করেন। পরে আহতবস্থায় যুবদল নেতা আমিনুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, আমি কানে শুনতে পাচ্ছি না। সিনিয়র নেতারা অনুমতি দিলে পুলিশের বিরুদ্ধে মামলা করবো।

এম.কন্ঠ/  ২৭ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন