সবুজ পৃথিবী খুলনা জেলা শাখার কমিটি গঠন
পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর খুলনা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার খুলনার দৌলতপুর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত সবার সম্মতিতে মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও এস কে জামানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটি ঘোষণা করা হয়। অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সোহানা খাঁন, আলাউদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম খাঁন আমিন, মুন্নি আক্তার, সাংঘঠনিক সম্পাদক মিলন ফরাজি, অর্থ সম্পাদক মুন্না মল্লিক, দপ্তর সম্পাদক সোনিয়া তালুকদার, প্রচার সম্পাদক ইয়াছিন আলী। কার্যকরী সদস্যরা হলেন সাজু খাঁন, সোহেল হাওলাদার ও জনি মাতবর।
সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সহিদ মাহমুদ ও পরিচালক সারমিন আলম উপস্থিত থেকে আগামী ২ বছরের জন্য নতুন এই খুলনা জেলা শাখার অনুমোদন দেন। কমিটি গঠন শেষে সবাই প্রতিজ্ঞা করেন খুলনার পরিবেশ রক্ষায় এই কাজ করে যাবে। পরে ব্রজলাল সরকারী কলেজ আঙ্গিনায় ফল গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এম.কন্ঠ/ ২৬ অগাস্ট /এম. টি























