ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে পরিবেশ সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শাখা কৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। গত শনিবার (২৩ আগস্ট) এ বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। কালিহাতির ‘মগড়া পালস ইউনিয়ন হাই স্কুল’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখার ম্যানেজার ও ইভিপি মোঃ আব্দুল খালেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগড়া পালস ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রড়ওচোনা বাজার শাখার ম্যানেজার মোঃ আল আমিন মন্ডল(এভিপি), নাগরপুর শাখার ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম(এফএভিপি),কালিহাতি শাখার ম্যানেজার মোঃ দিদারুল ইসলাম( এফএভিপি),তক্তারচালা বাজার শাখার ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ (এফএভিপি), করোটিয়া শাখার ম্যানেজার রাশেদুল হাসান(জেএভিপি), টাঙ্গাইল শাখার ডেপুটি ম্যানেজার মোঃ মিজানুর রহমান(এফএভিপি) সহ শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উক্ত কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করা হয়, যার মধ্যে আম, জাম, কাঁঠাল,লিচু, নারিকেল,রড়ই,আমড়া নিম ও মেহগনি গাছের চারা উল্লেখযোগ্য। অতিথিবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে নিয়ে চারা রোপণ করেন এবং তাদের সঠিক পরিচর্যার পদ্ধতি শিখিয়ে দেন।

শাহজালাল ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় জনসাধারণ ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। এটি কেবল স্কুলের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। এই ধরনের উদ্যোগ সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এম.কন্ঠ/২৬ অগাস্ট /আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন