ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন, ফিরোজ সভাপতি, মোতালেব সম্পাদক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

টাঙ্গাইল পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ বেপারী ও সহ-সভাপতি মো. সুলতান হোসেন বিজয়ী হয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন রানা, যুগ্ম সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ সোহেল বেপারী, সাংগঠনিক সম্পাদক নবী আলম বেপারী, প্রচার সম্পাদক রূপচান বেপারী এবং কার্যকরী পরিষদের সদস্য রাব্বী ইসলাম ও আলী বেপারী।

মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে এক হাজার ৩১৭ ভোটের মধ্যে ৯৬৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে মো. ফিরোজ বেপারী পেয়েছেন ৬১২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ আলী পেয়েছেন ৩৪৭ ভোট। সহ-সভাপতি পদে সুলতান হোসেন পেয়েছেন ৫৭৭ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দী সোহাগ বেপারী পেয়েছেন ৩৩৮ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেছেন মো. আলী মাতাব্বর। সহযোগী হিসেবে আছেন সাজ্জাদ হোসেন, চাঁন মিয়া এবং মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের এড হক কমিটির সদস্য আনিসুর রহমান ছাড়াও চার জন সমবায় কর্মকর্তা ও পুলিশ প্রশাসন নির্বাচনে সহযোগিতা করেন।

এম.কন্ঠ/  ২৪ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন