ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলে হত্যা মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে যৌতুকের জন্য হত্যা মামলার আসামী জথীকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। শুক্রবার রাতে ঝিনাইদহ কাষ্ট সাগরা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকেলে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার লুৎফা বেগমের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লুৎফা বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তেতে ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জথী এ মামলার ৭ নাম্বার আসামী। পরে টাঙ্গাইল সদর থানার পুলিশের কাছে আসামীকে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, গত ২৫ ফেব্রুয়ারী সুবর্ণা আক্তারের সাথে তার স্বামী আয়নাল হকের পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর আয়নাল হক ও তার পরিবারের লোকজন মোটরসাইকেল বাবদ পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। সুবর্ণার পরিবার পাঁচ লাখ টাকা না দেয়ায় তার স্বামী ও পরিবারের লোকজন শারীরিকভাবে অত্যাচার করতে থাকে।

একপর্যায়ে সুর্বনার পরিবার অত্যাচার সহ্য করতে না পেরে দুই লাখ টাকা দিতে বাধ্য হয়। পরবর্তীতে আরো তিন লাখ টাকা যৌতুকের জন্য অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়।

এ অবস্থায় গত ৮ মে তিন লাখ টাকা না পেয়ে সুবর্ণা আক্তারকে মারপিট করে হত্যা করে। পরে ঘরের ধর্ণার সাথে গলায় শাড়ীর আচল পেচিয়ে ঝুলয়ে রাখে। উক্ত ঘটনায় ভিকটিমের দাদী রুনা বেগম (৫৬) বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করে।

এম.কন্ঠ/  ২৩ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন