ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

গোপালপুরে মৎস সপ্তাহে চায়না ও কারেন্ট জালে আগুন

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে ৬০০ মিটার নিষিদ্ধ চায়না ও ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে ঝিনাই নদী ও বড় কমুল্লী গ্রামের কাতলা বিলে বিশেষ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন। ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে উপস্থিত ছিলেন।

জানা যায়, অবৈধ জাল ব্যবহার করে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র নষ্ট করা হচ্ছে। তাই নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও মাছের প্রজনন রক্ষার্থে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে নদী ও বিলগুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা লাভবান হবেন।

এম.কন্ঠ/ ১৯  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন