ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে দৃষ্টিনন্দন দেশী ফুলের গাছ রোপণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

“সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার” এই প্রতিপাদ্যকে ধারণ করে গোপালপুর উপজেলায় ৯৭ টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল, ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সকল সরকারি অফিস প্রাঙ্গণে, সকল ইউনিয়ন ও পৌরসভায় একযোগে তিনটি করে দৃষ্টিনন্দন দেশী ফুলের (কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু) গাছ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ আগষ্ট বেলা ১২টায়, জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর উদ্যোগে উপজেলা প্রশাসন গোপালপুর এর বাস্তবায়ন ও আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এম.কন্ঠ/  ১৪  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন