ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাটি তোলা নিয়ে বিরোধে সংঘর্ষ-আহত যুবদল নেতার মৃত্যু বাসাইলে ধান ব্যবসায়ীর ঘরে টাকা চুরি, মীমাংসার চেষ্টা; আটক ৩ টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে মাদক ব্যবসায়ীর ট্রাক ছিনতাইয়ের নাটক সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ

ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচনের কথা বলছি…টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমি ক্ষমতার জন্য কথা বলছি না, ক্ষমতার জন্য সুষ্ঠ নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের এই দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। এ দেশের মানুষ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল বাংলাদেশ চায়।

সোমবার দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমীতে স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। যে বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, এই টাঙ্গাইল ছিলো, বিগত দিনে সন্ত্রাসীদের টাঙ্গাইল। টাঙ্গাইলের অনেক মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদের দোসরা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা নিরাপদ গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ চাই। জনগনের জন্য যারা কাজ করবে এই রকম একটি সরকার চাই সকলে মিলে।

সেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার সেচ্ছাসেবীদেরকে নিয়ে এ মিলন মেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম।

অনুষ্ঠানে সাংবাদিক সোহেল রানা, মুক্তার হাসান, ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, জুয়েল রানাসহ বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২০ জন অসহায় মানুষকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এম.কন্ঠ/  ১১  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন