ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

মাভাবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

‎টাঙ্গাইলের ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (ইঞ্জি:/ অনার্স/বিফার্ম) সম্মান প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার ‎ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিএসটিতে দুই লাখ ৪০ হাজারের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান এতগুলো শিক্ষার্থীদের মধ্যে তোমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বেছে নিতে পেরেছ।

‎তোমরা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের সে স্বপ্ন যেন পূরণ হয়। স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি করে, জ্ঞান বিতরণ করে তোমাদের এ জ্ঞান আহরণ করতে হবে।

‎সর্বোপরি, মনে রাখবে—তোমরা শুধু নিজের ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্মাণের অংশ। তাই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন ও নিজ নিজ বিভাগের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

‎প্রসঙ্গত, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১৮টি বিভাগে স্নাতক শ্রেনিতে মোট ৮৯৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

এম.কন্ঠ/  ১১  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন