ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা টাঙ্গাইলে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহবায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমানসহ আহত ও নিহতের পরিবারের সদস্যরা।

আলোচনা সভায় নিহতের পরিবার ও আহতরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আহত সকলের সুচিকিৎসা দিতে। নিহতের পরিবারের সদস্যদের সরকার পক্ষ থেকে সকল দায়িত্ব নিতে হবে। একই সাথে শেখ হাসিনাসহ ছাত্র-জনতা হত্যায় জড়িত সকলকেই কঠোর শাস্তি দিতে হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। শুরুতেই নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়।

এসময় জেলার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ০৫ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন