ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে শহীদ ইমনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে টাঙ্গাইলের গোপালপুরে শহীদ ইমনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হেমনগর ইউনিয়নের নলিন বাজার এলাকায় শহীদ সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। কবর জিয়ারত শেষে শহীদ ইমনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম দেলোয়ার হোসেন, হেমনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রোজ তালুকদারসহ শহীদ পরিবারের সদস্য উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় ইমন। গুরুতর আহতাবস্থায় প্রথমে ইমনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

এম.কন্ঠ/  ০৫ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন