ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

oppo_2

টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় শহর বিএনপি’র তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনর কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন গ্রেপ্তার হওয়া বিএনপি পরিবারের সদস্য মনিরুজ্জামান, মাছুম আহমেদ, গফুর সিকদার প্রমুখ ।

বক্তারা বলেন, গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা জুবায়ের হোসেন, গোলাম রাব্বানী ও শাহ আলম দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে বিএনপি’র রাজনীতি করে আসছেন। গত শনিবার একটি চাঁদাবাজির মামলায় তাদেরসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত এ মামলাটি কাল্পনিক ও ভুয়া।

oppo_2

যা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের নাশকতা ও বিস্ফোরক মামলা দেওয়া হতো। এই মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী নজরুল ইসলাম প্রথমে গ্রেপ্তারকৃত দুই জনকে গ্রেপ্তার করে অমানসিক নির্যাতন করে বিএনপি’র তিন জনের নাম বলতে বাধ্য করান।

গ্রেপ্তার হওয়ার পর তাদের খাবার দিতে গেলে প্রথমে পুলিশ বাঁধা দেয়। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিচারের দাবি করছি। একই সাথে তাদের মুক্তির দাবি করছি। পরে তারা একই দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষে মাছ ব্যাবসায়ী মো.আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে বিষয়টি মিডিয়াসহ সামাজিক যোগাযোগ্য মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। প্রথমে তথ্য প্রযুক্তি ব্যবহার চাঁদাবাজির অভিযোগে সন্তোষের মো. আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের দেয়ার তথ্যের ভিত্তিতে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জুবায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জমামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেন।

এম.কন্ঠ/  ০৪ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন