ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

সখীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান।

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।

তিনি আরও জানান, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায় এলাকা ছেড়ে। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ১০ ঘন্টা পর আসামীকে গ্রেপ্তার করা হয়। রাতেই মেহেদীকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সখীপুর থানা ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সোমবার দুপুরে মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী আদালতে দোষ স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের রিমান্ড আবেদন করা হবে।

এম.কন্ঠ/  ০৪ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন